সংগৃহীত ছবি। সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ একরামুল কবীর মুক্ত (বাঁ দিক থেকে)।
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও ইসলামিক টিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এস এম নজরুল ইসলামকে সভাপতি এবং বাংলা নিউজ-২৪ ডটকম ও প্রতিদিনের বাংলাদেশের গোপালগঞ্জ প্রতিনিধি শেখ একরামুল কবীর মুক্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন ২৯ সদস্যের কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের গোপালগঞ্জ প্রতিনিধি আমীনুল হাসান শাহীন, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, দৈনিক কালের কণ্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রসুন মন্ডল এবং আজকের পত্রিকার সলিল বিশ্বাস মিঠুকে সহ-সভাপতি করা হয়েছে।