June 18, 2026, 6:24 pm
শিরোনাম:
দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান বাবুলের নেতৃত্বে উলপুর ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার আহ্বানে সুকতাইল ইউনিয়নে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ উলপুর বাজারে প্রশাসনের বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব নতুন নেতৃত্বকে অভিনন্দন, গোপালগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

Reporter Name

“স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন মুহূর্ত”

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা দিবসে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ নতুন সংগঠন “জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। ২৬ মার্চ সকাল ৬টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে ফুল দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. রবিউল ইসলাম। তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। পাশাপাশি তিনি একই বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর স্থায়ী ঠিকানা বগুড়ার দুপচাচিয়া উপজেলায়।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপান সরকারের সম্মানিত MEXT (Monbukagakusho) স্কলারশিপ (ফুল-ফান্ডেড) পেয়ে ওসাকা প্রিফেকচার ইউনিভার্সিটি থেকে Artificial Intelligence এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া গবেষক হিসেবে দেশি-বিদেশি জার্নালে তার ডজনের উপর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

সংগঠনটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফাতেমা খাতুন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর স্থায়ী ঠিকানা ফরিদপুরের সালথা উপজেলায়।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তাছাড়াও ফাতেমা খাতুন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন ফেলো হিসেবে ইউনিভার্সিটি অফ মালায়াতে তার পিএইচডি গবেষনা চলমান। তার Nanotechnology, Water Desalination, Machine Learning and Artificial Intelligence এর উপর বেশ কিছু গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।