June 18, 2026, 8:59 pm
শিরোনাম:
দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান বাবুলের নেতৃত্বে উলপুর ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার আহ্বানে সুকতাইল ইউনিয়নে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ উলপুর বাজারে প্রশাসনের বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব নতুন নেতৃত্বকে অভিনন্দন, গোপালগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

গোপালগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা

Reporter Name

প্রতীকি ছবি”

গোপালগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা’ আদালতে মামলা” নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীর পরিবার।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার বৈলতলী ইউনিয়নের কেকানিয়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ বেগম (ছদ্মনাম)  বাদী হয়ে গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় নিজ বসতঘরে একা থাকা অবস্থায় অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। অভিযুক্ত সদর উপজেলার উলপুর গ্রামের মুরাদ মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা।
এজাহারে উল্লেখ করা হয়, ওই সময় মোছাঃ বেগমের  চিৎকারে পাশের ঘর থেকে তার শ্বশুর বাবুল কাজী ও শাশুড়ি রুমি বেগম ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।

ভুক্তভোগী মোছাঃ বেগম জানান, ঘটনার পর তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি মামলাটি দায়ের করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আসামি সাজ্জাদ মোল্লার কারণে আমার জীবনের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।