June 18, 2026, 9:03 pm
শিরোনাম:
দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান বাবুলের নেতৃত্বে উলপুর ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার আহ্বানে সুকতাইল ইউনিয়নে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ উলপুর বাজারে প্রশাসনের বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব নতুন নেতৃত্বকে অভিনন্দন, গোপালগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ

সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার। চরম আতঙ্কে ভুগছেন পরিবারের অন্যান্য সদস্যরা। গণমাধ্যমকে এমনটি জানান ভুক্তভোগীর পরিবার।

সাতক্ষীরা সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের স্হায়ী বাসিন্দা ও ভোটার বিথীকা সাধু (৫১) হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারঃ এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। গত ২৬ এপ্রিল রাতে নিজ বাড়ির সামনে সড়ক সংলগ্ন পাশের বাড়ির পরিত্যক্ত ডোবা থেকে ভিকটিম বিথীকা সাধুর নিথর দেহ উদ্ধার করে এ সময় তার মাথায় ও কপালে একাধিক ভারি আঘাতের চিহ্ন দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ ঘটনা স্থলে উপস্থিত ছিলেন বলেও জানান ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীরা। পরে এ সংক্রান্তে সাতক্ষীরা সদর থানার এফ.আই.আর নং – ৪৬ তারিখ ২৭/০৪/২০২৬ ধারা ৩১২/২০১/৩৪ পিসি দায়ের হয়েছে।

এরপরে অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের একটি দল অনুসন্ধানী প্রতিবেদন করার লক্ষ্যে ১ম দফায় (১০ ও ১১ মে) এবং ২য় ধাপে (১৮ ও ১৯ মে) সরেজমিনে ঘটনাস্থল, মাগুরা গ্রাম সহ আশপাশের গ্রাম, বউবাজার ব্যবসা প্রতিষ্ঠান, ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদ, যে শ্মশানে তাকে দাহ করা হয় সেই শ্মশানে, সাতক্ষীরা সদর হাসপাতাল, মর্গ, সদর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা, সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়, খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সহ একাধিক জায়গায় গিয়ে প্রাপ্ত তথ্য ও তথ জানাগেছে, বিথীকা সাধুর স্বামী স্বর্গীয় বিশ্ব নাথ সাধুর মৃত্যুর পর থেকেই প্রায় দুই বছর যাবত স্বামীর রেখে যাওয়া মুদি দোকানদারী করে সংসার চালাতেন তিনি। এলাকার সকলের সাথেই নিহত বিথীকা সাধুর সুসম্পর্ক ছিলো। হঠাৎ তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় ও পরিবারটির মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। মূলত বাড়ির পাশে মাদক কারবারীদের আড্ডা দিতে বাঁধা দেওয়া এবং আশপাশের মানুষের নিকট ধারের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেও নির্মম এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে অনেকেই সাংবাদিকদের জানান। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন এমনটি প্রত্যাশা তাদের।

বিথীকা সাধুর ছোট মেয়ে রিতা সাধু (২৭) বলেন, আমার মা কারোর সাথে কোনদিনও খারাপ আচরণ করেনি। যখন যে মুদি মালামাল চেয়েছে, মা তাদেরকে বাকিতে তা দিয়ে দিয়েছেন। আমার মায়ের এমন নির্মম হত্যাকারীদের বিচার ঠিক আমার মাকে যেভাবে যন্ত্রণা দিয়ে হত্যা করছে সেভাবেই চাই।

বিথীকা সাদুর একমাত্র ছেলে কার্তিক সাধু সাংবাদিকদের জানান, আমার মা অনেককেই টাকা ধার দিয়েছেন। হয়তো টাকা ধার ফেরত দেওয়া নিয়ে কারোর সাথে কোন মনমালিন্য থাকতে পারে। এছাড়া আমার মায়ের আর কোন শত্রু নেই। ইতিমধ্যেই পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ খুব চেষ্টা করছে, আপনারা সাংবাদিকেরাও আমাদের সহযোগিতা করেন। আমি আমার মায়ের হত্যাকারীদের বিচার চাই।

বিথীকা সাধুর দোকানের সহযোগী হিসেবে কাজ করতেন মোহাম্মদ সামিনুর ইসলাম ডাবলু বলেন, আমি মুসলিম হলেও কাকীমাকে মায়ের মত জানতাম। কাকীমা আমাকে পরম স্নেহে সন্তানের মতই আদর করতেন। প্রতিদিন রাতে আমি কাকীমাকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে যেতাম। ঘটনার দিন এলাকায় দুটি ধর্মীয় উৎসব থাকায় আমি উপস্থিত ছিলাম না এই সুযোগেই খুনিরা কাকীমাকে খুন করে ফেললো। আমি অপরাধীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

হত্যাকাণ্ডের বিষয়ে ১৩নং লাবসা ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সাংবাদিকদের জানান, তাকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। অপরাধীদের সঠিক বিচার হোক। ইউপি চেয়ারম্যান মুঠোফোনে এ কথা বললেও এ বিষয়ে তিনি ক্যামেরার সামনে কোন বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুশান্ত ঘোষ বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে খুব শীঘ্রই মামলার জট খুলে যাবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা সক্ষম হবো।