June 18, 2026, 8:56 pm
শিরোনাম:
দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল, ট্রফি উঠল ব্রাজিলের হাতে চেয়ারম্যান কাজী সালাউদ্দিন নাইম এর নেতৃত্বে গোবরা ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান বাবুলের নেতৃত্বে উলপুর ইউনিয়নে সবুজায়ন অভিযান শুরু প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার আহ্বানে সুকতাইল ইউনিয়নে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ উলপুর বাজারে প্রশাসনের বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব নতুন নেতৃত্বকে অভিনন্দন, গোপালগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

কাশিয়ানীতে পৈত্রিক জমির উপরে জোরপূর্বক পথ তৈরির অভিযোগে উত্তেজনা

Reporter Name

ছবি সংগ্রহীত

কাশিয়ানীতে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: জোরপূর্বক পথ তৈরির অভিযোগে উত্তেজনা

গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের শিতারামপুর গ্রামে পৈত্রিক সম্পত্তির ওপর দিয়ে জোরপূর্বক চলাচলকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একই গ্রামের তমিজ সরদার, জাহিদ সরদার ও লবন খা গং-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বপন শরীফ, রমজান শরীফ ও রেজাউল হক সমাদ্দার গং।

অভিযোগকারী পরিবার জানায়, বিরোধপূর্ণ জায়গাটি তাদের পৈত্রিক সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে তারা বৈধভাবে ভোগদখল করে আসছেন। তাদের দাবি, প্রতিপক্ষ বেআইনিভাবে ওই জমির ওপর দিয়ে চলাচলের পথ তৈরি করার চেষ্টা করছে।
স্বপন শরীফ, রমজান শরীফ ও রেজাউল হক সমাদ্দার গং বলেন, “এটি আমাদের নিজস্ব পৈত্রিক সম্পত্তি। এর আগেও জোরপূর্বক পথ তৈরির চেষ্টা হয়েছিল। অথচ তাদের চলাচলের জন্য বোর্ড অফিস ও মসজিদসংলগ্ন পুরনো রাস্তা রয়েছে। সেখানে সরকারি অর্থায়নে নির্মিত ব্রিজ ও চলাচলযোগ্য রাস্তা দিয়ে দুটি বাড়ির সংযোগ আছে। আমরা নিজেদের জায়গা বুঝে ঘরবাড়ি নির্মাণ করছি। এখানে কোনো অন্যায় করা হয়নি। একটি পক্ষ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, শান্তিপূর্ণ সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি, যাতে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না ঘটে।